ইবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

0
174
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল / ছবি - এই বাংলা

ইবি প্রতিনিধি :


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) জোহরের নামাজ শেষে শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি অধ্যাপক ড. এয়াকুব, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ইবি শাখা ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. নজিবুল হক, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ, কেন্দ্রীয় লাইব্রেরিয়ান খন্দকার আব্দুল মজিদ ও অন্যরা।

এছাড়া ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খান।

দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,
“বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। তিনি গণতন্ত্রের একজন পরীক্ষিত নেত্রী। আমরা চাই তিনি সুস্থ হয়ে আবারও দেশের জন্য কাজ করার সুযোগ পান।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here