বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

0
173
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪৭ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন / ছবি : এই বাংলা

ইবি প্রতিনিধি :


স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে প্রতিষ্ঠার ৪৭তম দিবস। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এরপর তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও হলগুলো নিজ নিজ ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরস্থলে গিয়ে শেষ হয়, যেখানে পুষ্পস্তবক অর্পণ ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

দুপুর ১২টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৯ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শান্তিডাঙ্গা-দুলালপুর এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়।

তিনি আরও বলেন, শিক্ষার মান, নিরাপত্তা ও পরিবেশগত দিক থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় দেশসেরা প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে এগিয়ে যাবে এবং এর অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দিবসের অন্যান্য আয়োজনে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here