চিলমারীতে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

0
164
বহিষ্কৃত দুই নেতা-চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হাফিজুর রহমান ও মো. নাজমুল হুদা / ছবি : এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রামের চিলমারীতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদা দাবির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বে) তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরমান হোসেন। তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় কেউ ছাড় পাবে না। এমনকি আমিও যদি যুক্ত থাকি, দল কঠোর অবস্থান নেবে।”

বহিষ্কৃত দুই নেতা হলেন—চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হাফিজুর রহমান (২৮) ও মো. নাজমুল হুদা (৩০)। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় সব পদ ও দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চিলমারী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতার বিরুদ্ধে মামলা হয়। রাজ্জাক রমনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here