নীলফামারী প্রতিনিধি :
রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার অংশ হিসেবে ঘোষিত বিএনপির ৩১ দফা প্রচারণা জোরদারে নীলফামারীতে সদস্য সংগ্রহ অভিযান চলছে। শনিবার (২২ নভেম্বর) টুপামারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে টুপামারী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাজার এলাকায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক অধ্যক্ষ আকবর আলী, রেদোয়ানুল হক বাবু, আহমেদ আলী বাবু, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক হাকিমুর রহমান চৌধুরী হিরুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করবে। সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে তৃণমূল সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলেও তারা উল্লেখ করেন।
কর্মসূচিতে টুপামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইয়েদুর রহমান চৌধুরী মজনু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই মাসুম, টুপামারী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

