গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে রাজাপুরে বিএনপির লিফলেট বিতরণ

0
161
রাজাপুরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ / ছবি : এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছেন ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পুটিয়াখালি বাজার এলাকায় তিনি এ প্রচারণা চালান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

লিফলেট বিতরণের সময় সেলিম রেজা বলেন, “৩১ দফা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার একটি পথনকশা। এগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন এবং এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণে সহযোগিতা করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here