ঢাবিতে ‘সভ্যতা গঠনে ইসলামের ভূমিকা’ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

0
132
সভ্যতা গঠনে ইসলামের ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার / ছবি : এই বাংলা

অনলাইন ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আজ অনুষ্ঠিত হলো ‘সভ্যতা গঠনে ইসলামের ভূমিকা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র (সিআইআইডি) এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইরানের রিলিজিয়নস অ্যান্ড ডেনোমিনেশনস ইউনিভার্সিটির অধ্যাপক
ড. সাইয়্যেদ মাহদি আলীজাদেহ মুসাভী।

সম্মানিত আলোচক হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুল উলায়ী।

সেমিনারের সভাপতিত্ব করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবু সায়েম, এবং সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফি মো: মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন সিআইআইডি–এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস।

সেমিনারে বক্তারা বলেন— ইসলাম শান্তি, মানবতা ও ন্যায়ের ধর্ম; মানবাধিকারের ধারণা প্রতিষ্ঠায় ইসলাম প্রথম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে; ইসলামী সভ্যতা শুধু ধর্মীয় আচার–অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সর্বত্র ন্যায়, সাম্য, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই এর প্রকৃত রূপ প্রকাশ পায়।

বক্তারা আরও উল্লেখ করেন, জ্ঞানচর্চা, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, স্থাপত্য, অর্থনীতি ও সাহিত্যসহ বিশ্বসভ্যতার বিভিন্ন ক্ষেত্রে ইসলামী বিশ্বের অবদান অসামান্য এবং মানবসমাজকে অগ্রগতির পথে এগিয়ে নিতে এই ধারার প্রভাব আজও গুরুত্বপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সেমিনারকে শিক্ষার্থী ও গবেষকদের মুক্তচিন্তা, ধর্মীয় সম্প্রীতি এবং সভ্যতার ইতিহাস বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি প্রদানকারী একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here