নীলফামারীতে তারেক রহমানের জন্মদিনে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

0
175
নীলফামারীতে তারেক রহমানের জন্মদিনে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ / ছবি : এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নীলফামারীতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শহরের সওদাগরপাড়া লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম–সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজা উদ-দৌলা, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ এবং সদস্য–সচিব আবু সাঈদ বাবু।
বক্তারা বলেন, তারেক রহমান দীর্ঘদিন ধরে দলকে সংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। তার জন্মদিনে অসহায় শিশুদের মুখে খাবার তুলে দেওয়া মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ প্রধান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সামিনুর ইসলাম, চান আহমেদসহ অন্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতে তারা সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে চান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here