কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে হস্তশিল্পীর মৃত্যু

0
218
ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত / ছবি : এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার রাজারহাট রেল স্টেশনে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত এক দিনমজুরকে চার ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে শেষপর্যন্ত প্রাণ হারাতে হয়েছে। নিহত ইউনুছ আলী ওরফে ভাষা পোড়া (৭০) পেশায় ছিলেন হস্তশিল্পী—বাঁশের তৈরি ডালি ও কুলা বানিয়ে বাজারে বিক্রি করেই চলতো তাঁর সংসার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে তিস্তা থেকে রমনাগামী লোকাল ট্রেন রাজারহাট স্টেশনে প্রবেশ করার সময় অপর দিক থেকে রেললাইন ধরে হাঁটছিলেন বধির ইউনুছ আলী। হঠাৎ ট্রেনের ধাক্কায় তিনি লাইনের ওপর পড়ে যান এবং মারাত্মকভাবে জখম হন। তাঁর ডান হাত ও পা থেঁতলে গিয়ে গুরুতর রক্তক্ষরণ শুরু হয়।

                         নিহত ইউনুছ আলী

ট্রেনযাত্রী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রায় চার ঘণ্টা ধরে চিকিৎসাধীন থাকার পর দুপুর আড়াইটার দিকে তিনি মৃত্যু বরণ করেন।

ইউনুছ আলীর বাড়ি রেলস্টেশনের পাশের মেকুরটারী গ্রামে। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম লিংকন জানান, ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here