রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত

0
137
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটর সভায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য বক্তব্য রাখেন। ছবি : পিআইডি

ডেস্ক নিউজ :

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাবে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিরাপদে ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের তথ্য অনুযায়ী, বুধবার ১০৫টি দেশ প্রস্তাবটির সঙ্গে যুক্ত হয়। ২০১৭ সাল থেকে প্রতি বছরই রোহিঙ্গা ইস্যুতে এ ধরনের প্রস্তাব গ্রহণ করে আসছে জাতিসংঘ।

প্রস্তাবে রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন, মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়া এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করতে টেকসই আন্তর্জাতিক সম্পৃক্ততার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রস্তাব গৃহীত হওয়ার পরে বাংলাদেশ প্রতিনিধিদল সদস্য দেশগুলোকে সমর্থনের জন্য ধন্যবাদ জানালেও গভীর হতাশা প্রকাশ করে বলে যে গত আট বছরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোনো বাস্তব অগ্রগতি হয়নি। প্রতিনিধিদলের ভাষ্যমতে, বাংলাদেশ ১৩ লাখ রোহিঙ্গাকে আর আশ্রয় দিয়ে বোঝা বহন করতে পারছে না। তাই দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ অত্যাবশ্যক।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here