ইবিতে আল্লামা ইকবালের ‘খুদি’ তত্ত্ব শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

0
165
আল্লামা ইকবালের ‘খুদি’ তত্ত্ব শীর্ষক আন্তর্জাতিক সেমিনার / ছবি - এই বাংলা প্রতিনিধি

ইবি প্রতিনিধি :


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল্লামা ইকবালের ‘খুদি’ তত্ত্ব নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সালাম। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন— পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উর্দু ভাষা ও সাহিত্য ইনস্টিটিউটের পরিচালক ও ইকবাল একাডেমি পাকিস্তানের পরিচালক অধ্যাপক ড. বাসিরা আমব্রিন, লাহোরের ইউনিভার্সিটি অব এডুকেশনের ইসলামিক ও ওরিয়েন্টাল লার্নিং ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. ওয়াহিদ উর রহমান খান

সেমিনারে স্বাগত বক্তব্য দেন সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম। বিভিন্ন বিভাগের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।

অধ্যাপক ড. বাসিরা আমব্রিন তাঁর ‘Allama Iqbal’s Concept of Self (Khudi)’ শীর্ষক প্রবন্ধে বলেন,
ইকবালের ‘খুদি’ হলো এমন এক আধ্যাত্মিক শক্তি, যা তরুণ প্রজন্মকে আত্মপরিচয়, স্ব-মূল্যায়ন ও ইসলামী মূল্যবোধে জাগ্রত করতে পারে। পূর্বে ‘খুদি’কে অহংকার অর্থে ব্যবহার করা হলেও ইকবাল এটিকে নতুন দার্শনিক অর্থে ব্যবহার করেছেন।

অধ্যাপক ড. ওয়াহিদ উর রহমান খান তাঁর ‘Allama Iqbal’s Concept of Shaheen (The Eagle)’ প্রবন্ধে বলেন, ইকবাল ইসলামের, কোরআনের ও প্রাচ্যের কবি। তাঁর চিন্তা ও অনুপ্রেরণা আজও অম্লান। ইবিতে এ আয়োজন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন— সাধারণভাবে আমরা ‘খুদি’কে অহংকার হিসেবে দেখি, কিন্তু ইকবাল ‘খুদি’ দিয়ে আত্মোপলব্ধি, আত্মপরিচয় ও ব্যক্তিসত্তার শক্তিকে বোঝাতে চেয়েছেন। নিজেকে চেনার মাধ্যমেই মানুষ তার প্রকৃত সামর্থ্য প্রকাশ করতে পারে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here