পরিত্যক্ত শৌচাগার থেকে জীবিত নবজাতক উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দা

0
140
পরিত্যক্ত শৌচাগার থেকে জীবিত নবজাতক উদ্ধার / প্রতিকী ছবি

বরিশাল প্রতিনিধি :

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কান্নার শব্দ শুনে একটি পরিত্যক্ত শৌচাগার থেকে জীবিত নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় এক বাসিন্দা। সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে মসজিদের পথে ছিলেন স্থানীয় বাসিন্দা মতিন হাওলাদার। পথিমধ্যে রাস্তার পাশের একটি পরিত্যক্ত শৌচাগার থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে তিনি এগিয়ে যান। পরে কাঁথায় মোড়ানো অবস্থায় পড়ে থাকা শিশুটিকে উদ্ধার করে পুলিশকে সংবাদ দেন।

ওসি আরও জানান, নবজাতকের বয়স আনুমানিক ২–৩ দিন। ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাত কেউ শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়। শিশুটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নবজাতককে আপাতত উদ্ধারকারী মতিন হাওলাদারের জিম্মায় দেওয়া হয়েছে। নবজাতকের চিকিৎসা ও সার্বিক সহায়তার দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here