নাটোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আতিক হাসান বিদ্যুৎ গ্রেফতার

0
173
ছাত্রলীগ নেতা আতিক হাসান বিদ্যুৎ গ্রেফতার / ছবি - সংগৃহীত

নাটোর প্রতিনিধি :


নাটোরের বাগাতিপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আতিক হাসান বিদ্যুৎকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার সান্যালপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে বাগাতিপাড়া থানা পুলিশ।

জানা গেছে, আতিক হাসান বিদ্যুৎ বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে তিনি সুপরিচিত।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here