নাটোর প্রতিনিধি :
নাটোরের জিআই পণ্য ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা ও গুড় উৎপাদনে ভেজাল প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (১২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কাঁচাগোল্লা ও গুড় উৎপাদনকারীরা এবং সংশ্লিষ্ট কারিগররা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নাটোরের ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখতে ভেজালমুক্ত উৎপাদন নিশ্চিত করতে হবে। তারা ব্যবসায়ীদের সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে ভেজাল রোধে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
এই বাংলা/এমএস
টপিক

