রাজাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

0
413
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির রাজাপুরে গাজিরহাট স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে মিরেরহাট স্পোর্টিং ক্লাব ট্রাইব্রেকারে রাজাপুর ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা দেখতে মাঠে ভিড় জমে হাজারো দর্শকের, পুরো এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ ও সমর্থকদের উচ্ছ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, আর প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজোয়ানুল হক রিয়াজ ও মাহবুবুল আলম মন্টু, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, যুবদল নেতা মো. জসিম উদ্দিন ও মাঈন উদ্দিন সিকদার নয়নসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, পুটিয়াখালি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আহাদ রুবেল গাজি ও প্রধান শিক্ষক হুমায়ূন কবিরসহ অন্যান্য অতিথিরা।

খেলা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন জয় করে নেয়।

প্রধান অতিথি আমিনুল হক বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, সহযোগিতা ও নেতৃত্বের শিক্ষা দেয়। তরুণদের ইতিবাচক পথে রাখতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রধান বক্তা গোলাম আজম সৈকত বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো মাঠ ও আশপাশের এলাকা বিজয়ের আনন্দ ও উৎসবে মুখর হয়ে ওঠে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here