ইবিতে বাস ভাঙচুর মামলায় বহিষ্কৃত ৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

0
169
বহিষ্কার হওয়া ৫ ইবি শিক্ষার্থী / ছবি - সংগৃহীত

ইবি প্রতিনিধি :


বাস ভাঙচুরের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১২ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া শিক্ষার্থীরা হলেন— বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাহরিয়ার নাজিম এবং মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান, আব্দুল মান্নান লুমান, সৈয়দ সাজিদ হোসেন ও তাকবির হাসান হৃদয়।

অফিস আদেশে বলা হয়, গত ২২ জানুয়ারি বাস ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২৮ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭০তম সিন্ডিকেট সভায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে ৩০ অক্টোবরের ২৭১তম সিন্ডিকেট সভায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে বিভাগের সভাপতির কাছে অঙ্গীকারনামা জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এসবি পরিবহনের একটি বাস আটক করে। পরে সুপারভাইজারের দুর্ব্যবহারের অভিযোগে কয়েকজন শিক্ষার্থী বাসে ভাঙচুর চালান। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাধা দিলে তাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে এবং প্রতিবেদনের ভিত্তিতে পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here