মহেশপুরের মাটিলা সীমান্তে নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশে চাঞ্চল্য

0
136
মহেশপুরে সীমান্তের কোদালীয়া নদীতে ভাসছে অজ্ঞাত মৃতদেহ / ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি :


ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদালীয়া নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখা গেছে। বুধবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিলা মসজিদের সোজা দিকের ভারত সীমান্ত সংলগ্ন কোদালীয়া নদীতে মৃতদেহটি ভাসতে দেখা যায়। পরে বিষয়টি স্থানীয়রা বিজিবি ও প্রশাসনকে জানান। খবর পেয়ে মহেশপুর-৫৮ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এলাকাবাসীর ধারণা, মরদেহটি ভারতীয় সীমান্তের দিক থেকে ভেসে আসতে পারে। তবে এখনো মৃত ব্যক্তির পরিচয় বা মৃত্যুর কারণ জানা যায়নি।

মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানান, “লাশটি ভারতীয় অংশে উদ্ধার হওয়ায় ভারতীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমরা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।”

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here