নীলফামারীতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু

0
177
ছবি - এই বাংলা প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী খান, রেদোয়ানুল হক বাবু, আহমেদ আলী বাবু এবং চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করছে। দলকে সংগঠিত ও সক্রিয় রাখতে প্রত্যেক নেতাকর্মীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে তারা উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. হাকিমুর রহমান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক লেবু কবিরাজ, সাবেক দপ্তর সম্পাদক দেলজার রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম প্রামাণিকসহ আরও অনেকে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here