ইবিতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিদ দিবস উদযাপন

0
154
ইবিতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপন / ছবি : এই বাংলা প্রতিনিধি

ইবি প্রতিনিধি :


নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদযাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিদ দিবস (ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে)। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ দিনটি পালন করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সবুর। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আকতার হোসেন, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক জামাল উদ্দিনসহ সহকারী অধ্যাপক কামাল হোসেন, ইসরাত জাহান, নাজমুল হুদা, কামাল উদ্দিন ও জাফর আলী। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, “প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ডে উদযাপন করেছি। হিসাববিদদের উৎসাহিত করা ও পেশার মর্যাদা তুলে ধরাই এই দিবসের উদ্দেশ্য। দেশের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হিসাববিজ্ঞানের ভূমিকা অপরিসীম।”

উল্লেখ্য, ১৪৯৪ সালের ১০ নভেম্বর ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলি রচিত ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ গ্রন্থ প্রকাশের স্মরণে বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়। দিনটি হিসাববিদদের অবদান ও বৈশ্বিক ব্যবসা ব্যবস্থায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানায়।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here