বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন: দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ

0
185
বরিশালে পালিত বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস / ছবি : এই বাংলা প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি :


“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানটি আয়োজন করে বরিশাল জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদার এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আইউব আলী হাওলাদার।

আলোচনা শেষে প্রধান অতিথি উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সাদাছড়ি তুলে দেন। বক্তারা বলেন, “সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মনির্ভরতা ও নিরাপদ চলাচলের প্রতীক। এর মাধ্যমে তারা সমাজে সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।”

উল্লেখ্য, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৬৪ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here