নাটোরের নলডাঙ্গায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করার অপরাধে একটি কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জনস্বার্থে পরিচালিত অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম (৩৬) নলডাঙ্গা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ইসলাম হোসেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৪ ধারায় তাঁকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে নলডাঙ্গা থানা-পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থ রক্ষা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।
এই বাংলা/এমএস