বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নাগরপুরে ৫ গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে পাঁচটি গাঁজাগাছসহ মো. রাসেল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। গ্রেপ্তার রাসেল মিয়া উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে এসআই ফারুক আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল।

অভিযানে এএসআই কাজল কুমার সূত্রধর, এএসআই মো. সুমন হোসেন, মো. কামরুল হাসান ও মো. লিটন হোসেন অংশ নেন। এ সময় রাসেল মিয়ার বসতবাড়ির দক্ষিণ ভিটায় সতেজ অবস্থায় পাঁচটি গাঁজাগাছ দেখতে পায় পুলিশ। পরে গাছগুলো মাটি থেকে উপড়ে ডালপালা ও পাতাসহ জব্দ করা হয় এবং রাসেল মিয়াকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।

এই বাংলা./এমএস

এই সম্পর্কিত আরো খবর