বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও বালিয়াটির চর-ভাটারা (ঋষিপাড়া) এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম কাউন্নারা এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে মোঃ আব্দুর রশিদ (৩৫) এবং বালিয়াটির চর-ভাটারা ঋষিপাড়া এলাকার ঝন্টু মনিদাসের স্ত্রী প্রভাতী রানী মনিদাস (৪৫)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে পশ্চিম কাউন্নারা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রশিদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, এসআই সুলতানের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে চর-ভাটারা ঋষিপাড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে ১০ লিটার দেশীয় মদসহ প্রভাতী রানী মনিদাসকে গ্রেপ্তার করা হয়।

​সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

​তিনি আরও বলেন, “মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করতে হবে। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পুলিশের নিরলস প্রচেষ্টায় সাটুরিয়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”

এই সম্পর্কিত আরো খবর