সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

মানিকগঞ্জের দৌলতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ অক্টোবর) সকালে দৌলতপুর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ.এম. মাঈনুল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর ফিরোজ, দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বাচামারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা।

সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের সামাজিক মর্যাদা, পেশাগত অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

বক্তারা শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর