নেত্রকোনার দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকার বা পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ড্রেন ও পরিত্যক্ত স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। এডিস মশার বংশবিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অভিযানকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস