সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক তাজুল ইসলাম ও হারুনুর রশিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নজরুলের সৃষ্টিকর্ম বাঙালির সাহিত্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ। শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সৃষ্টিশীলতার প্রতি আগ্রহ আরও বাড়বে।

পরে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর