সাবেক মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুরে সাবেক মন্ত্রী ও শিল্পপতি প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বাদ আসর লেছড়াগঞ্জে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল বাতেন মিয়া। দোয়া মাহফিল পরিচালনা করেন লেছড়াগঞ্জ বাজার জামে মসজিদের প্রধান ইমাম হাফেজ আলী আজম।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুর সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমাছ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, জেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিল মিয়া এবং জেলা জাসাসের সভাপতি ও হারুকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন শিকদার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, শিল্পোন্নয়নে অবদান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বানও জানান তারা।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মিশুক, মোহাম্মদ নাসির উদ্দীন, মিরাজ হোসেন রাজ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি শাকিল মোল্লাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here