সদরপুরে প্রীতি ফুটবল ম্যাচে রামচন্দ্রপুর একাদশের জয়

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে আয়োজিত এ খেলায় রামচন্দ্রপুর ফুটবল একাদশ ১-০ গোলে লখার কান্দি ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।

অনুষ্ঠানে ৬ নম্বর কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান (তিতাস) সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম মাতুব্বর (সাকু), আওয়াল মাস্টার, মো. মিজান মেম্বার, ইলিয়াস মাতুব্বর, মো. জাকির মোল্লাসহ বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা উপভোগ করতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত হন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একমাত্র গোল করে রামচন্দ্রপুর ফুটবল একাদশ জয় নিশ্চিত করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গঠনে সহায়তা করে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও খেলাধুলার ভূমিকা অপরিসীম।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, এলাকার ক্রীড়া ঐতিহ্য ধরে রাখা, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here