মিরসরাই উপজেলা প্রেসক্লাবের তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে ক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নবগঠিত আহ্বায়ক কমিটিতে দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী পত্রিকার মিরসরাই প্রতিনিধি মাহবুব পলাশকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রনজিত ধর এবং যুগ্ম সম্পাদক ও এই বাংলা প্রতিনিধি বাবলু’দেকে সদস্য মনোনীত করা হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here