যুক্তরাজ্যে ‘দ্য ওয়ান পাউন্ড হসপিটাল’-এর মতবিনিময় সভা, বাংলাদেশের দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতার আহ্বান

সিলেট প্রতিনিধি :

যুক্তরাজ্যভিত্তিক জনকল্যাণমূলক দাতব্য সংস্থা দ্য ওয়ান পাউন্ড হসপিটাল (£1 Hospital)-এর উদ্যোগে যুক্তরাজ্যের ব্রাইটনের ক্রওলি শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাইটনের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ এম এ কাইয়ুম। সভা পরিচালনা করেন সংস্থার প্রেস ও মিডিয়া ডিরেক্টর শাহ সোহেল আমিন।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবাসীদের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা স্বাস্থ্যসেবার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় বক্তব্য দেন সেক্রেটারি জেনারেল ও হেড অব ফাইন্যান্স কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া, ট্রেজারার মাওলানা সিরাজুল ইসলাম সাদ, ট্রাস্টি এম আবুল হাশেম, সমুজ আলী, আসিক আলী, উপদেষ্টা ডা. আতাউর রহমান, ফজলুর রহমান, আবুল কালাম আজাদ চৌটন, সৈয়দ মনুয়ার আহমেদ, ফয়সাল আহমেদ, খয়রুল ইসলাম, আশিকুর রহমান, আবদুল হান্নান, ইউসুফ আলী, তাহিদ মিয়া কয়েস, মির্জা শাহিন বেগ, শিপার বেগ, ফারুক আলী, ফারুক হোসেন, ফাউন্ডার মেম্বার খালেদ মাসুদ রনি ও সমন্বয়ক ফারুক মিয়াসহ অন্যরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় বেশ কয়েকজন নতুন ফাউন্ডার মেম্বার হিসেবে যুক্ত হওয়ার ঘোষণা দেন এবং অনেকে ভবিষ্যতে সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বক্তারা বলেন, দ্য ওয়ান পাউন্ড হসপিটাল একটি যুক্তরাজ্যে নিবন্ধিত অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান। এর লক্ষ্য সিলেটসহ বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা। এ মানবিক উদ্যোগ সফল করতে দেশ-বিদেশের বিত্তবান ও প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সংগঠনটির পরিকল্পনা অনুযায়ী, সিলেটের বিশ্বনাথে ব্রিটিশ মানের একটি ৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’-এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা চালুর পর ধাপে ধাপে সপ্তাহজুড়ে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্য রয়েছে।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here