পিরোজপুর প্রতিনিধি :
সরকারি নির্দেশনা মোতাবেক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কাজের সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ জুলাই (শনিবার) পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অফিস চত্বর পরিচ্ছন্ন রাখা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্দেশ্যে পুরো দিনজুড়ে নানা কার্যক্রম পরিচালিত হয়।
এ উদ্যোগের আওতায় কার্যালয় প্রাঙ্গণে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ৫০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়। একই সাথে কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম)-এর নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির এজিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদর দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে জেনারেল ম্যানেজার বলেন, “কাজের অনুকূল ও সুস্থ পরিবেশ বজায় রাখা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সরকারি সিদ্ধান্তের আলোকে এবং একটি সুন্দর, সবুজ দেশ গড়ার প্রত্যয়ে আমাদের এই ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও জারি থাকবে।”
এই বাংলা/এমএস
টপিক

