নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের ১৪ বছর পূর্তি উপলক্ষে শতাধিক হতদরিদ্র শ্রমিকের মাঝে সুরক্ষামূলক ছাতা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নবীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও ছাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেবজুল বাহারের সভাপতিত্বে এবং দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল এবং নবীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক হাবিবুর রহমান হেলাল, রেজাউল করিম বাবুল, সোহেল খান, পারভেজ খান, আবু কালাম, লিটন মিয়া, নজরুল ইসলাম, জয়নাল আবেদিন, রত্না আক্তার, কাজী মেহেদী হাসান, সৌরভ, শাকিল আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় সাহা নবীনগরের ১০টি গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। জবাবে প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মান্নান এসব সমস্যা সমাধানে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “অফিস-আদালতসহ কোথাও আমার দল, আমার নাম বা ছবি ব্যবহার করে কেউ অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি করলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
পরে প্রেসক্লাবের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে শতাধিক হতদরিদ্র শ্রমিকের হাতে সুরক্ষামূলক ছাতা তুলে দেন অতিথিরা।
এই বাংলা/এমএস
টপিক

