সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ষান্মাসিক শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাবরি মসজিদ কমপ্লেক্সে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। বিশেষ নছিহত পেশ ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আকরাম আলী (ধলা হুজুর)।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত অধিবেশনে জেলা শাখার অধীন নয়টি উপজেলা শাখার দায়িত্বশীলরা জানুয়ারি থেকে জুন ২০২৬ সময়কালের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় সংগঠনের গত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, ফরিদপুর জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের কাছে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অধিবেশনে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

