ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের উদ্যোগে পাবনার ঈশ্বরদীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার ঢুলটিতে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুর।
এ সময় বক্তব্য দেন নিউএরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সহকারী পরিচালক (প্রোগ্রাম) শমসের আলী এবং আব্দুল মতিন চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক টি. এম. মাহমুদুল হাসান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আয়োজকরা জানান, দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে ৮০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। পাশাপাশি দুই শতাধিক রোগীর চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউএরা ফাউন্ডেশনের মতো আরও প্রতিষ্ঠান এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে এলে অসচ্ছল ও দরিদ্র মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে এবং আরও অনেক মানুষ বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ পাবেন।
এই বাংলা/এমএস
টপিক

