দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালুমহাল/মাটি ব্যবস্থাপনা-২০১০-এর ধারা ৪(ছ) আইন বাস্তবায়নে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৭ মে) উপজেলার চকমিরপুর ইউনিয়নের কালীগঙ্গা নদী সংলগ্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মো. আরিফ মিয়া,পিতা-আব্দুল হামিদ,গ্রাম-চরমাস্তুল,দৌলতপুর, মানিকগঞ্জ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু/মাটি উত্তোলনের অপরাধ স্বীকার করায় বালুমহাল ব্যবস্থাপনা আইনে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম বলেন-সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

