পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলা চত্বর ও এর আশপাশের পরিবেশকে বর্জ্যমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ-এর বিশেষ নির্দেশনায় এই অভিযান শুরু হয়।
অভিযানে সরেজমিনে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন।
উক্ত অভিযানে উপজেলা চত্বরের চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
চত্বরের আশপাশে গড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছা কেটে পরিবেশকে দৃষ্টিনন্দন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জলাবদ্ধতা রোধ এবং মশার উপদ্রব কমাতে দীর্ঘদিনের জমে থাকা ড্রেনের ময়লা পরিষ্কার করা হয়।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন বলেন, “উপজেলা চত্বরে আগত সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং একটি সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এই পরিচ্ছন্নতা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন, এর ফলে উপজেলা চত্বরের সাধারণ পরিবেশ ও স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
এই বাংলা/এমএস
টপিক

