সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ মৌজার সুশীল মণ্ডলের ডাঙ্গী গ্রামে অবৈধভাবে তিন ফসলি কৃষি জমির মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে বুধবার (২২ এপ্রিল ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি খনন ও উত্তোলনের প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় তারা মিয়া মৃধা নামের এক ব্যক্তিকে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা প্রশাসন জানায়, আবাদি জমি রক্ষা এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, জনস্বার্থে এবং কৃষি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

