নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
এলাসিন শামসুল হক সেতুর স্থায়ী ভাবে টোল আাদায় বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে এ মানব বন্ধন আয়োজন করা হয়।
নাগরপুরের সর্বস্তরের জনগনের আয়োজনে মানব বন্ধনে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নাগরপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম ফরিদুজ্জামান কোহিনুর, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.এরশাদ মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক নুরুজ্জামান রানা, টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, আমাদের প্রাণের দাবি অনতিবিলম্বে এলাসিন শামসুল হক সেতুর টোল স্থায়ী ভাবে বন্ধ করা হোক।
এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন

