নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটা রোধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা সাড়ে ১১ ঘণ্টা অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬টি জায়গা থেকে ভেকুর ২৪টি ব্যাটারি জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আইন অমান্য করে অবৈধভাবে মাটি কাটছিল। খবর পেয়ে দিনভর বিভিন্ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মাটিকাটার কাজে ব্যবহৃত ভেকুর মোট ২৪টি ব্যাটারি জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
এই বাংলা/এমএস
টপিক

