দেশের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

দেশের জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করতে শহীদ জিয়াউর রহমান দেশে খাল খনন শুরু করেছিলেন: এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর প্রতিনিধি :

 

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করতে শহীদ জিয়াউর রহমান পঞ্চাশ বছর আগে দেশে খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন।

তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে খাল খনন কে অত্যন্ত গুরুত্ব দিয়ে আবার নতুন করে খনন শুরু করেছেন।

দুলু বলেন, এদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং কৃষিই হচ্ছে আমাদের একমাত্র ভরসা। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। বাংলাদেশের মাটিতে একসময় মাত্র একটা ফসল হতো। এখন যে তিনটা ফসল উৎপাদন হচ্ছে এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। এই অবদানের ধারাকে অব্যাহত রাখার জন্য এই খাল খনন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ খাল খনন কর্মসুচি অব্যাহত থাকবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বাংলাদেশে খরার সময় এখন পানি নাই, ফারাক্কা বন্ধ, তিস্তা বন্ধ, পানি নাই হাহাকার অবস্থা। এগুলো থেকে মুক্তির জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন শুরু করেছেন।এই খাল খননের মাধ্যমে পানিকে রিজার্ভ রেখে কৃষকের ভাগ্যকে পরিবর্তন করবে বলে আমি মনে করি।

আজ শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের পান মোকামে হেলেঞ্চা খালের পূনঃখনন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা নিবার্হী অফিসার আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here