নাটোরের সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি :

 

সিংড়া উপজেলা-এ কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিংড়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় থানার ওসির কার্যালয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী এবং স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মকুল হোসেনসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০ জন সাংবাদিক।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মতবিনিময় সভায় সিংড়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া প্রতিরোধ এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

এ সময় রফিকুল ইসলাম সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-গণমাধ্যমের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here