ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-1 আসনের সংসদ সদস্য প্রিন্সিপাল মো. আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর রোকুরুজ্জামান বকুল, সেক্রেটারি অধ্যাপক কাজী হাবিবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়, যাতে তারা ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

