পটিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইরফান গ্রেফতার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক গাজী মো: ইরফান উদ্দীনকে (৩০) গ্রেফতার করেছেন। সে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আহমদ নুরের পুত্র।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া মনসা বাদামতল এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলাও রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ জানান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক গাজী মো: ইরফান উদ্দীন ঘুরাফেরা করার সময় এসআই কামালের নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করেন।

পটিয়া থানার উপ পরিদর্শক মোহাম্মদ কামাল নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত ইরফানকে রাজনৈতিক মামলা আছে। তাকে কাল (রবিবার) আদালতে পাঠানো হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here