নেত্রকোনায় আন্তঃজেলা বাস মালিক সমিতির নতুন কমিটির পরিচিতি সভা

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনা আন্তঃজেলা সড়ক পরিবহন (বাস) মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যাত্রীসাধারণের পক্ষ থেকে নতুন কমিটির কাছে যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, “সিটিং সার্ভিস মানে সিটিং সার্ভিস এবং গেইটলক মানে গেইটলক”—এ বিষয়টি বাস্তবে কার্যকর রাখতে হবে। নামে সিটিং সার্ভিস বা গেইটলক থাকলেও পথে পথে অতিরিক্ত যাত্রী ওঠানামা ও ভোগান্তি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ সুবিধা নিশ্চিত করার দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়। স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা যেন অর্ধেক ভাড়ার সুবিধা পায় এবং কোনো বাসে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করা হয়—সে বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় আরও বলা হয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত সময় অনুযায়ী গন্তব্যে পৌঁছানো এবং ভাড়া আদায়ে স্বচ্ছতা বজায় রাখা নতুন কমিটির জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।

নেত্রকোনাবাসী আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটি যাত্রীদের এসব প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ করবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here