কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অটোচালক মোঃ নুর আমিন (৪০) ট্রাক্টরের আঘাতে মারা গেছেন। এই ঘটনার ফলে অন্তত চারজন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন (চিলমারী-কুড়িগ্রাম) সড়কে দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যাত্রী মোঃ রুহুল আমিন, মোছাঃ শিউলি বেগম, মোঃ তকি আহম্মেদ এবং নারু বর্মণ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুর ১২টার সময় একটি যাত্রীবাহী অটোরিকশা কুড়িগ্রাম থেকে উলিপুর বাজারের দিকে যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ব্যাটারি চালিত অটো রিকশাকে ধাক্কা দেয়। এই ধাক্কায় ঘটনাস্থলে অটো রিকশাচালক নুর আমিন মারা যান। গুরুতর আহত মোছাঃ শিউলী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাটির প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই বাংলা/এমএস
টপিক

