নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে ২০২৫-২৬অর্থবছরে খরিপ-১মৌসুমে পাট, গ্রীম্মকালীন তিল এবং উফসী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১০৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট তিল ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো.এরফান উদ্দিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম , সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক ভিপি মো. আরিফুল ইসলাম নবা, সিনিয়র সভাপতি মো আলতাফ হোসেন, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আবুল মোমিন, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব, পাট কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন কৃষক-কৃষণীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

