নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পুর্বভাগ বাজারের সেলিম স্টোর থেকে অবৈধভাবে মজুদ করা ৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
১ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুর্বভাগ বাজারে সেলিম স্টোরে এক অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন নাসিরনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃসাহেল আহমেদ এবং নাসিরনগর থানা পুলিশ বাহিনীর সদস্যরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় প্রায় ত্রিশ টি তেলের ড্রাম থেকে প্রায় পাঁচ হাজার লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এখানে অবৈধ ভাবে তেল মজুদ করা হয়েছে, আমরা এখানে প্রায় পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ করি, দোকান মালিক কে দশহাজার টাকা জরিমানা করা হয়েছে।
জব্দকৃত তেল নাসিরনগর কলেজ মোড় এ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলেও তিনি জানান।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাহেল আহমেদ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নিষিদ্ধ কাজ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

