স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত ১ হাজার ৫৫০টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উদ্বোধনী অনুষ্ঠানে আবুল কালাম আজাদ বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. তোহিদুর রহমান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সেলিম হোসেন এবং ইউপি সদস্য মোত্তালেব, রাজু আহম্মেদ, ছানোয়ারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

