কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ১

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই ছড়ারপার এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল খায়ের (আব্দুল্লা) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মোঃ মজিবর রহমান (৭৫) ও তার ছোট ভাই মোঃ আব্দুল মজিদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং মারধরের হুমকির অভিযোগও রয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৬ মার্চ বিকেল আনুমানিক ৩টার দিকে মজিবর রহমানের ছেলে আবুল খায়ের পার্শ্ববর্তী এলাকা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে তিনি মোস্তাফিজার রহমান (৩০)-এর বাড়ির সামনে কাঁচা রাস্তায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন। একপর্যায়ে তারা লোহার রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন।

এ সময় হামলাকারীদের আঘাতে আবুল খায়েরের মাথায় গুরুতর জখম হয় এবং মাথার বাম পাশে গভীর কাটা লাগে। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মাথায় চারটি সেলাই দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আহতের স্বজনদের অভিযোগ, হামলার সময় আবুল খায়েরকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। তার চিৎকার শুনে মা মোছাঃ আয়শা বেগম ও স্ত্রী মোছাঃ রোকসানা বেগম ঘটনাস্থলে ছুটে এলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আবুল খায়েরকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পরিবারটির দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয়দের মতে, এলাকায় দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here