‎নকল বিএসটিআই লোগো ব্যবহার: নকলায় দুই প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

0
98
শেরপুরে নকল ও অনুমোদনবিহীন খাদ্যপণ্য উৎপাদনকারীদের জরিমানা / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের নকলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স ও অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নকলা জালালপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, আলিফ ফুড এন্ড বেকারী বিএসটিআই লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটির লোগো ব্যবহার করে সেমাই প্যাকেটজাত ও বিক্রি করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মিথিল ফুড প্রোডাক্টস নামের আরেকটি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই নকল চিপস, চানাচুর ও আইসক্রিম তৈরি ও বিক্রি করছিল। তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী দায়ের করা দুইটি মামলায় এ অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে অনুমোদনবিহীন ও নকল পণ্য জব্দ করে তা তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে।

অভিযানকালে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here