নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী সদর উপজেলায় অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কার্যক্রমে খাদ্যসামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্যতেল এবং মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, “পর্যায়ক্রমে আরও পরিবারকে সহায়তার আওতায় আনা হবে, যাতে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়।”
এই বাংলা/এমএস
টপিক

